২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজে ‘তারুণ্যের উৎসব’

তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত নেতৃত্ব গঠনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডিনিউজ২৪

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 01:55 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল ‘ফেসটিভাল অব ইয়থ ২০২৫’।

তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত নেতৃত্ব গঠনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আইএফআইসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।   

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. সারওয়ার জাহান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য আর্থিক পরিকল্পনা ও তার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব ও কৌশল, ব্যাংকিং খাত ও সেবার সংক্ষিপ্ত বিবরণ, ডিজিটাল আর্থিক সেবা, সাইবার নিরাপত্তা ও জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের মত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।