বাংলাদেশে স্প্যানিশ ব্র্যান্ড ‘সিমনের’ যাত্রা শুরু
অনুষ্ঠানে সিমনের সুইচ, সকেট ও স্মার্ট হোম সলিউশন সিরিজ তুলে ধরা হয়।
বাংলাদেশে যাত্রা শুরু করলো বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির স্প্যানিশ কোম্পানি ‘সিমন’।
দেশের শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের ‘আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড’ ও ‘সিমনের’ যৌথ উদ্যোগে এই যাত্রা শুরু হলো।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে সিমনের ‘গ্র্যান্ড লঞ্চ’ অনুষ্ঠিত হওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে সিমনের সুইচ, সকেট ও স্মার্ট হোম সলিউশন সিরিজ তুলে ধরা হয়।
শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘আকিজ ইলেকট্রিক্যালস সেফটি অ্যান্ড ইনোভেশন ফেস্ট’ অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।
অনুষ্ঠানে প্রদর্শিত হচ্ছে স্মার্ট হোম সিস্টেম, লাইটিং, সুইচ-সকেট, হোম অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন গ্যাজেট, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯১৬ সালে প্রতিষ্ঠিত ‘সিমন ব্র্যান্ড’ ৯০টির বেশি দেশে কার্যক্রম চালাচ্ছে।
আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস. কে. শামীম উদ্দিন বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে সিমনের ১০৯ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবন এখন বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, এটি বাংলাদেশের ভোক্তাদের জন্য নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম ইলেকট্রিক্যাল সলিউশন নিশ্চিত করবে।”
ইউরোপীয় স্মার্ট প্রযুক্তি ও সর্বোচ্চ সেফটি স্ট্যান্ডার্ডের মাধ্যমে দেশের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
