অ্যাক্সেন্টেকের ক্লাউড সেবা নেবে মিডল্যান্ড ব্যাংক
এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রযুক্তিগত অবকাঠামোর কার্যকারিতা, ডেটা নিরাপত্তা এবং স্কেলেবিলিটি আরও জোরদার করবে।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি তাদের ডেটা সেন্টার ব্যবস্থাপনা ও কম্পিউটিং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রবি আজিয়াটার সহযোগী কোম্পানি অ্যাক্সেন্টেকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ঢাকার গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং অ্যাক্সেন্টেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রযুক্তিগত অবকাঠামোর কার্যকারিতা, ডেটা নিরাপত্তা এবং স্কেলেবিলিটি আরও জোরদার করবে।
এই অংশীদারত্বের মাধ্যমে অ্যাক্সেন্টেক ব্যাংকের কম্পিউটিং ও ক্লাউড সেবা সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে।
