ওয়াকার জুতায় ঈদ অফার
ঈদ উপলক্ষে ওয়াকার বাজারে এনেছে ৩৫০টিরও বেশি নতুন ডিজাইনের জুতা।
ঈদুল ফিতর উপলক্ষে ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারে ১৫ শতাংশ ছাড় চলছে।
‘ঈদ উৎসবে এবার ওয়াকার সবার’ ক্যাম্পেইনের আওতায় সকল আউটলেটে ছাড় চলছে বলে শনিবার ওয়াকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে ওয়াকার বাজারে এনেছে ৩৫০টিরও বেশি নতুন ডিজাইনের জুতা। এবারের ঈদ সংগ্রহে মেয়েদের জন্য রয়েছে জুতার বৈচিত্র্যপূর্ণ সমাহার, জুতার দাম শুরু হয়েছে সর্বনিম্ন ১০৯০ টাকা থেকে সর্বোচ্চ ২৪৯০ টাকা পর্যন্ত।
পুরুষদের জুতা পাওয়া যাচ্ছে ১২৯০ থেকে ৪৯৯৯ টাকার মধ্যে। শিশুদের জন্যও রয়েছে নানান ডিজাইনের জুতা, যার মূল্য ৮৯০ থেকে ১৩৯০ টাকার মধ্যে।
