সিআইইউতে চীনা সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী সিংহ নৃত্য, চীনা মার্শাল আর্ট, তাই চি ও তাই চি ফ্যান তুলে ধরা হয়।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) চীনা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একটি দল বুধবার দেশটির ঐতিহ্য, সংস্কৃতি সিআইইউতে তুলে ধরেন।
সিআইইউ এক বিজ্ঞপ্তিতে বলেছে, অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী সিংহ নৃত্য, চীনা মার্শাল আর্ট, তাই চি এবং তাই চি ফ্যান তুলে ধরা হয়।
এর আগে সিআইইউ ও ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। সেখানে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, চীনা ভাষা শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
দ্য কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইট ও সিআইইউ এর পরিচালক কাজী সাইফুল আসপিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
বৈঠকে সিআইইউর উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার, ইউনান মিনজু ইউনিভার্সিটির অধ্যাপক জিয়া ওয়াংওয়েই, সিআইসিইউ এর চাইনিজ ডিরেক্টর মি. লুও গুইহং, টিম লিডার মিস লিয়াং গুয়াংইউ উপস্থিত ছিলেন।
