Published : 17 Jan 2026, 04:53 PM
হাইব্রিড প্রযুক্তির ইয়ামাহা এফজেড-এস বাইক বাজারে আনার ঘোষণা দিয়েছে এসিআই মোটরস।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসিআই মোটরস বলছে, বাইকটিতে রয়েছে হাইব্রিড ইঞ্জিন, যেটি তেল ও ব্যাটারির সমন্বয়ে চলে। ফলে অন্যান্য মোটরসাইকেলের তুলনায় বেশি মাইলেজ পাওয়া যায়, ২০ শতাংশ পর্যন্ত তেল সাশ্রয় হয়, রেডি পিক আপ বেশি হয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কম হয়।
প্রাথমিকভাবে সায়ান মেটালিক গ্রে ও রেসিং ব্লু রংয়ের মোটরসাইকেল ইয়ামাহা অনুমোদিত সব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের প্রি-বুকিংয়ের মাধ্যমে মোটরসাইকেলটি কিনতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়ামাহা এফজেড-এস হাইব্রিডে রয়েছে ফুললি লোডেড ৪.২ ইঞ্চি মাপের টিএফটি ডিজিটাল ডিসপ্লে, গিয়ার ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন, এল ই ডি হেডলাইট, টেল লাইট, এলইডি ইন্ডিকেটর এবং স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম, যা ট্রাফিক সিগনালে আলাদাভাবে অফ ও স্টার্ট করার ঝামেলা কমায়।
এছাড়াও রয়েছে ইয়ামাহা ওয়াই কানেক্টের মতো ব্লুটুথ প্রযুক্তি এবং এবিএস ও টিসিএস নিরাপত্তা প্রযুক্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস। অনলাইনে যুক্ত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলসের পরিচালক হিরোশি সেতোগাওয়া।