Published : 23 May 2026, 07:25 PM
গ্রাহকদের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা আরও সহজ ও গতিশীল করতে ‘এমটিবি লেনদেন’ মোবাইল অ্যাপ চালু করেছে স্টক ব্রোকারেজ কোম্পানি এমটিবি সিকিউরিটিজ পিএলসি।
অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) আওতাধীন এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এখন যেকোনো স্থান থেকে সরাসরি পুঁজিবাজারের সব সেবা ও সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি ঢাকার গুলশানে এমটিবি সেন্টারে অ্যাপটি উদ্বোধন হয় বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মোবাইল অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা সরাসরি স্টক এক্সচেঞ্জে প্রবেশ করতে পারবেন এবং লাইভ মার্কেট ফিড দেখার পাশাপাশি রিয়েল-টাইমে নিজস্ব ট্রেড পরিচালনা করতে পারবেন।
এতে রয়েছে বিস্তারিত স্টক বিশ্লেষণ, ঐতিহাসিক বাজারের তথ্য এবং গ্রাফিক্যাল চার্টসহ বিভিন্ন আধুনিক টুলস।
উদ্বোধনী অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, এএমডি চৌধুরী আক্তার আসিফ ও এমটিবি সিকিউরিটিজের সিইও মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।