২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউ ও ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির ‘কেইস সেন্টারের’ চুক্তি

চুক্তির আওতায় সিআইইউতে একটি আধুনিক ‘কেইস রিসার্চ সেন্টার’ স্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 11:42 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির ‘দ্য কেইস সেন্টার’ একটি সমঝোতা চুক্তি সই করেছে।

বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার চুক্তি হয়েছে বলে সিআইইউ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা চুক্তির আওতায় সিআইইউতে একটি আধুনিক ‘কেইস রিসার্চ সেন্টার’ স্থাপন করা হবে, যেটি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার সহায়ক হবে।

সিআইইউর পক্ষে উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার এবং কেইস সেন্টারের পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী ভিকি লেসটার চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সিআইইউর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।