১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের উপশাখার আমানত দাঁড়াল ১২ হাজার কোটিতে

এক বছরেই উপশাখাগুলোর আমানত বেড়েছে ৩ হাজার ৭০০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। তাতে করে ব্যাংকটির মোট আমানতের পরিমাণ দাঁগিয়েছে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকায়।

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এক বছরেই উপশাখাগুলোর আমানত বেড়েছে ৩ হাজার ৭০০ কোটি টাকা। এ সময়ে এই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭৬ হাজার কোটি টাকা। 

এক বছরে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা ৫০ লাখ বেড়ে ৩ কোটিতে উন্নীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খাঁন বলেন, ২০২৫ সালে নানান চ্যালেঞ্জ অতিক্রম করে ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ করেছে এবং সর্বোচ্চ রেমিটেন্স আহরণ করে বিদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।