২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউনিকো হাসপাতালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 05:51 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ইউনিকো হাসপাতালে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। 

এ বছরে দিবসটির প্রতিপাদ্য ছিল 'অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়েদের জন্য'। 

এ প্রতিপাদ্যের আলোকে রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২০১৯ সালের মিস ইউনিভার্স অব বাংলাদেশ শিরিন আক্তার শিলা।

বিশেষ অতিথি ছিলেন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স-ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান ও হাসপাতালের সিইও আর্দ্রা কুরিয়েন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিবসটি উপলক্ষে নারীদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে উৎসাহিত করতে বিশেষ ছাড়সহ 'শি' নামে একটি বিশেষ ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ চালু করা হয়। প্যাকেজটিতে রয়েছে কমপ্লিমেন্টারি কনসালটেশন সুবিধা।