২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এস্তে অ্যাস্থেটিক হাসপাতালে ‘স্বতন্ত্র ওটি ফ্লোর’ চালু

রোগীদের 'নিরাপদ' সার্জারি সেবা দিতে এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 01:57 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

দেশে উন্নত ‘অ্যাস্থেটিক সার্জারির’ বাড়তে থাকা চাহিদা চাহিদা পূরণে এস্তে অ্যাস্থেটিক হাসপাতালে চালু হয়েছে 'স্বতন্ত্র ওটি ফ্লোর'।

রোগীদের 'নিরাপদ' সার্জারি সেবা দিতে বিশ্বমানের প্রযুক্তির অপারেশন থিয়েটার সম্বলিত ওটি ফ্লোরটি শুক্রবার উদ্বোধন করার তথ্য শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ত্বক বিশেষজ্ঞ ও স্ক্রিন সার্জন ডা. কাবির চৌধুরী ও এস্তে মেডিকেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল ফ্লোরটি উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে মোহাম্মদ ফয়সাল বলেন, "বাংলাদেশের অনেক মানুষ বিভিন্ন চিকিৎসার বা সার্জারির জন্য বিদেশে যেতে বাধ্য হন অথবা একাধিক ক্লিনিক ঘুরে সঠিক সমাধান খুঁজে বেড়ান। তাদের জন্য একটি বিশ্বাসযোগ্য, পূর্ণাঙ্গ গন্তব্য হতে পারে এস্তে অ্যাস্থেটিক হসপিটাল—যেখানে এশিয়ার সেরা অ্যাস্থেটিক সার্জন ও ত্বক বিশেষজ্ঞরা কাজ করেন। আমাদের রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, এফডিএ স্বীকৃত প্রযুক্তি, উন্নত ডিভাইস এবং সম্পূর্ণ চিকিৎসা–পরবর্তী সহায়তা।"

এস্তে মেডিকেল গ্রুপ ও আলিফ গ্রুপের অংশীদারত্বে ২০২১ সালে যাত্রা শুরু করে এ হাসপাতাল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।