২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেলের কার্ড রিচার্জ এখন নগদে

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটে থাকা লিংকে গিয়ে কার্ড রিচার্জ করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 03:20 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

এখন মেট্রোরেল যাত্রীরা ঘরে বসে নগদ ওয়ালেটের মাধ্যমে তাদের মেট্রোরেল কার্ড রিচার্জ করতে পারবেন।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটে থাকা লিংকে গিয়ে কার্ড রিচার্জ করা যাবে।

বর্তমানে মেট্রোরেলে র‌্যাপিড পাস ও এমআরটি পাস–এই দুই ধরনের কার্ড ব্যবহৃত হচ্ছে। নগদের মাধ্যমে যাত্রীরা এই দুই ধরনের কার্ডই রিচার্জ করতে পারবেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সেখানে বলা হয়, অনলাইন রিচার্জের পর স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) এ কার্ডটি ট্যাপ করে রিচার্জ করা ব্যালেন্স যুক্ত করতে হবে।

রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস চলে যাবে। একটি কার্ডে একবারে ১০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এম ডব্লিউ/জেকে