০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংকের এটিএম বুথ

বিজিবি মহাপরিচালক ও ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুথটি উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 05:21 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

সুনামগঞ্জ সদর উপজেলার ২৮ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংকের একটি নতুন এটিএম বুথ চালু হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এ সময় সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিজিবি ও সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।