ওয়ালটনের ‘করপোরেট অ্যাওয়ার্ড’ উদযাপন
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
টানা পাঁচ বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ পুরস্কার পাওয়ায় জমকালো আয়োজনে সেটি উদযাপন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে শনিবার ‘সেলিব্রেটিং করপোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট’ শীর্ষক ওই অনুষ্ঠান হয়েছে বলে ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে টানা চারবার ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ অর্জনও উদযাপন করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, ‘‘প্রোডাক্ট কোয়ালিটি, ‘স্টেট অব দ্য আর্ট টেকনোলজি’, সাশ্রয়ী মূল্য- ইত্যাদি বিবেচনায় ওয়ালটন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে ওয়ালটনের অবদান অসামান্য।
‘‘বাজারে বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ভেঙ্গে ওয়ালটন শুধু দেশের আমদানি নির্ভরতাই দূর করেনি। বিশ্বের বহু দেশে পণ্য রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এসএম আশরাফুল আলম বলেন, “‘কমপ্লায়েন্স’ ইস্যুতে ওয়ালটন কখনোই আপস করে না। কর্মক্ষেত্র, উৎপাদন, আর্থিক প্রতিবেদন, ট্যাক্স প্রদানসহ সর্বত্র ওয়ালটন যথাযথ ‘কমপ্লায়েন্স’ অনুসরণ করছে।’’
ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, ‘‘কারখানা স্থাপন থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া, কর্মক্ষেত্র, আর্থিক প্রতিবেদন প্রকাশ, করপোরেট গভর্ন্যান্স সর্বত্র যথাযথ ‘কমপ্লায়েন্স’ মেনে চলছে ওয়ালটন। করপোরেট গভর্ন্যান্স, সামগ্রিক ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ‘কমপ্লায়েন্স’ প্রতিপালনের দিক থেকে ওয়ালটন ‘দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ’ একটি প্রতিষ্ঠান, যার স্বীকৃতিস্বরূপ ওয়ালটন অর্জন করেছে ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’।”
