Published : 25 Jan 2026, 07:01 PM
চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার সুকম্যুং উইমেন্স ইউনিভার্সিটির একদল নারী শিক্ষার্থী
ইয়ংওয়ান করপোরেশনের উদ্যোগে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে তারা এই সফরে আসেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইইউ।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সুকমুং উইমেন্স ইউনিভার্সিটির কলেজ অব হিউম্যান ইকোলজির ডিন ইয়নসন কিম।
ক্যাম্পাস পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি ওরিয়েন্টেশন সেশন আয়োজন করা হয়।
এতে সিআইইউয়ের ফ্যাকাল্টিবৃন্দের পাশাপাশি কোরিয়ান শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের উপর নানা তথ্য তুলে ধরেন।