২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ক্যাম্পেইন পেল ম্যাড স্টারসের অ্যাওয়ার্ড

‘প্লট ফার্মিং’ প্রকল্পে অব্যবহৃত হাউজিং প্লটকে রূপান্তর করা হয়েছে আবাদি জমিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান ‘স্বপ্নধরা’র ‘প্লট ফার্মিং’ ক্যাম্পেইন দক্ষিণ কোরিয়ার ম্যাড স্টারসের পুরস্কার পেয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্নধরা বলছে, “বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন ইতিহাস গড়ল স্বপ্নধরা আবাসন প্রকল্প।

দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ম্যাড স্টারস প্রতিযোগিতায় ৬৩টি দেশ থেকে ২০ হাজারের বেশি প্রতিষ্ঠানের কাজ ও তাদের প্রচারণা জমা পড়েছিল।

এর মধ্যে ‘প্লট ফার্মিং’ ক্যাম্পেইনটি এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস): সাসটেইনেবল সিটিজ এবং নো পোভার্টি ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স ও গোল্ড পুরস্কার পায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্লট ফার্মিং’ প্রকল্পে অব্যবহৃত হাউজিং প্লটকে রূপান্তর করা হয়েছে আবাদি জমিতে। এ উদ্যোগের ফলে ভূমিহীন কৃষক পেয়েছেন চাষ করার সুযোগ, জমির মালিকরা পাচ্ছেন বাড়তি আয়ের সুযোগ, আর শহরবাসী পাচ্ছে আশপাশের জমিতে উৎপাদিত তাজা শাকসবজি। 

স্বপ্নধরার দাবি, শতাব্দী প্রাচীন ‘বর্গাচাষ’ প্রথাকে আধুনিক রূপ দিয়ে রিয়েল এস্টেট ও কৃষির মধ্যে মেলবন্ধন তৈরি করেছে এই প্রজেক্ট। অব্যবহৃত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করে তারা ‘প্রমাণ’ করেছে, নগরায়ন ও কৃষি একসঙ্গে আগাতে পারে।

প্রকল্পটির আইডিয়া ও বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থা পপ ফাইভ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সম্মাননা শুধু স্বপ্নধরা বা পপ ফাইভ-এর নয়, বরং বাংলাদেশের রিয়েল এস্টেট ও বিজ্ঞাপন শিল্পের জন্যও ‘বড় অর্জন’।