২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউতে ‘কর্পোরেট টক ও এমবিএ নাইট’ অনুষ্ঠিত

প্রাণবন্ত এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নৈশভোজের মাধ্যমে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 09:46 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে অনুষ্ঠিত হয়েছে ‘১১তম কর্পোরেট টক ও এমবিএ নাইট-২০২৫’।

বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইইউ কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে পালিত হয় ‘বিজনেস প্রফেশনাল অ্যাটায়ার ডে’, প্রদর্শিত হয় ‘বিওয়াইডি অটোমোবাইলস’। আর ক্যাম্পাসের নিচতলায় বসে নানা ফুড স্টল। প্রাণবন্ত এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নৈশভোজের মাধ্যমে।

দেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুতকারক ও রপ্তানিকারক কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির চেয়ারম্যান হাফিজুর রহমান খান প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।

তিনি বলেন, “দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই রানারের প্রধান লক্ষ্য।”

সরকারের রাজস্ব আয়ে অবদান রেখে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। স্বাগত বক্তব্য দেন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের।