১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কার্ড ব্যবস্থাপনায় দেশি প্রযুক্তি সেবা নিল ইসলামী ব্যাংক

বেসরকারি ব্যাংকটির জন্য কোনা কার্ড পারসোনালাইজেশন সিস্টেম (কে-সিপিএস) বাস্তবায়ন করেছে কোনা সফটওয়্যার ল্যাব লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 12:54 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কার্ড সেবা দিচ্ছে লেনদেন ও নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান কোনা সফটওয়্যার ল্যাব লিমিটেড।

বেসরকারি ব্যাংকটির জন্য কোনা কার্ড পারসোনালাইজেশন সিস্টেম (কে-সিপিএস) বাস্তবায়ন করেছে কোম্পানিটি।

কোনা সফটওয়্যার ল্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কে-সিপিএস এর প্রথম গ্রাহক ইসলামী ব্যাংক। ইএমভি কার্ড পারসোনালাইজেশন সিস্টেমের মাধ্যমে স্থানীয় ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’সহ ভিসা, মাস্টারকার্ড ও ইউনিয়নপে ইন্টারন্যাশনালের মত আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় ইএমভি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সম্প্রতি এ সেবা উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের প্রতিনিধিসহ শিল্পখাত সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

এ বিষয়ে কোনার চিফ বিজনেস অফিসার সিরাজ সিদ্দিকী বলেন, “কে-সিপিএস এর মাধ্যমে কোনা সফটওয়্যার ল্যাব প্রমাণ করেছে যে বাংলাদেশ আর কেবল বিদেশি প্রযুক্তির ভোক্তা নয়। আমরা এখন দেশীয় উদ্ভাবন ও সহায়তার মাধ্যমে বিশ্বমানের সমাধান তৈরি করছি। এ অর্জন নিয়ে আমরা আশাবাদী। আমাদের মনে করি, এ উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “এ অর্জন আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে; পাশাপাশি, নগদ অর্থবিহীন (ক্যাশলেস) বাংলাদেশ গড়ার পথে শক্তিশালী ভিত্তিস্থাপনে ভূমিকা রেখেছে।”

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিজিটাল ব্যাংকিং উইং মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।