১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে শতাধিক শিক্ষার্থী

অলিম্পিয়াডে দুই ঘণ্টার লিখিত পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়,  বুয়েট,  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ, ঢাকা দক্ষিণের মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

জবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে শতাধিক শিক্ষার্থী

অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2024, 04:13 PM

Updated : 16 Feb 2024, 04:13 PM

ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে এই গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে।

প্রতিযোগিতার শুরুতে বাংলাদেশ গণিত সমিতি এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অলিম্পিয়াড উদ্বোধন করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান।

এরপর ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের হয়।

এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১০৯ জন শিক্ষার্থী। অলিম্পিয়াডে দুই ঘণ্টার লিখিত পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়,  বুয়েট,  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ, ঢাকা দক্ষিণের মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতা শেষে মোট ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীরা পরবর্তীতে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

Image

'জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে' দুই ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নেন শতাধিক শিক্ষার্থী।

অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব ও বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. সরোয়ার আলম।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।