১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তাপদাহ: জবির জরুরি সভা রোববার

ইতোমধ্যে স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2024, 11:46 PM

Updated : 20 Apr 2024, 11:46 PM

তাপদাহের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলবে কি না তা জানা যাবে রোববার।

এদিন সকাল ১১টায় অনুষ্ঠেয় জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তীব্র তাপদাহের কারণে স্কুল-কলেজের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহের ক্লাস বন্ধের নোটিসট দেখলাম। আমরা আমাদের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থের বিষয়ে সচেতন।

“আমরা তো চাইলেই হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ক্লাস অনলাইনে নেয়া যায়, কিন্তু অনেক বিভাগের পরীক্ষাও আছে। আমাদের সেই দিকটাও দেখতে হবে। আগামীকাল সকল বিভাগের চেয়ারম্যানদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।"

দেশজুড়ে চলা তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আর জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।