‘স্টাডি অস্ট্রেলিয়া উদ্যোক্তা চ্যালেঞ্জ’ জিতেছেন আগা খানের শিক্ষার্থীরা
“এ প্রদর্শনী শিক্ষার্থী ও অভিভাবকদের অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে দেয়।”
‘স্টাডি অস্ট্রেলিয়া উদ্যোক্তা চ্যালেঞ্জ ২০২৫’ এর বাংলাদেশের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের এ উদ্যোক্তা চ্যালেঞ্জে বিজয়ী হয়েছেন ঢাকার আগা খান একাডেমির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ঢাকায় ‘অস্ট্রেলিয়া উৎসবে’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (অস্ট্রেড) এই উৎসব আয়োজন করে। এতে অস্ট্রেলিয়ার শিক্ষাসহ বিভিন্ন পণ্য প্রদর্শণ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রদর্শনী বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তৈরি করে দেয়।
অস্ট্রেলিয়ার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং বলেন, “আমরা ঢাকায় উৎসব করতে পেরে খুবই আনন্দিত। এ উৎসব বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শিক্ষার সুযোগ অন্বেষণ করার সুযোগ দিয়েছে।
