যুক্তরাষ্ট্রে 'টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড' পেলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারহানা
পুরষ্কারের পাশাপাশি অধ্যাপক ফেরদৌসীকে এসিবিএসপি’র (রিজিয়ন ১০) এর কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদেও নির্বাচিত করা হয়েছে।
ব্যবসায় প্রশাসন শিক্ষায় অসামান্য দক্ষতা ও অবদান রাখায় যুক্তরাষ্ট্রে সম্মানজনক ‘টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ফারহানা ফেরদৌসী।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি) তাদের বার্ষিক সভায় অধ্যাপক ফেরদৌসীকে এই পুরস্কার দেয়।
গত ২৭ থেকে ২৯ জুন মিয়ামিতে এসিবিএসপির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বিলা হয়, পুরস্কারের পাশাপাশি অধ্যাপক ফেরদৌসীকে এসিবিএসপির (রিজিয়ন ১০) এর কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদেও নির্বাচিত করা হয়েছে।
এই রিজিয়নে বাংলাদেশসহ এশিয়ার ১৬টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফেরদৌসীকে এই অসামান্য অর্জনের জন্য শুভকামনা জানিয়েছে।
