১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিআইইউতে ‘এআই নেভিগেটর-২০২৬’ অনুষ্ঠিত

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ বিতরণ, তাদের উদ্ভাবনী এআইভিত্তিক প্রকল্প প্রদর্শন এবং শিক্ষকদের জন্য ‘এআই কনফিডেন্ট’ নামে একটি নতুন ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কর্মসূচির উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 11:55 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) হয়ে গেল ‘এআই নেভিগেটর ২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইইউর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার (সিআইইউএআইসি) এবং ‘সেন্ড আ লিটল হোপ’-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ বিতরণ, তাদের উদ্ভাবনী এআইভিত্তিক প্রকল্প প্রদর্শন এবং শিক্ষকদের জন্য ‘এআই কনফিডেন্ট’ নামে একটি নতুন ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আয়োজনের অংশ হিসেবে সোমবার বিশ্ববিদ্যালয়ে ইন্টারঅ্যাকটিভ লার্নিং সেশন, হাতে-কলমে এআই কর্মশালা এবং ‘ন্যাভিগেটিং দ্য এআই ফিউচার’ শীর্ষক একটি বিশেষ জ্ঞানবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

সেখানে এআই লিটারেসি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আধুনিক এআই টুলের ব্যবহার, বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ এবং ভবিষ্যতের এআইনির্ভর কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষা, গবেষণা, মূল্যায়ন ও উদ্ভাবনে এআইয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর তারা গুরুত্বারোপ করেন আলোচকরা।

ভবিষ্যতের এআইনির্ভর বিশ্বে দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখারও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সিআইইউ এআই সেন্টারের পরিচালক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাতুল ইসলাম।

‘এআই ফর অল’ ও ‘সেন্ড আ লিটল হোপ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম, ‘এআই ফর অল’-এর প্রোগ্রাম ডিরেক্টর এবং স্ন্যাপ-অন-এর সিনিয়র ইঞ্জিনিয়ার আসিফ আমিন, ‘এআই ফর অল’-এর উপদেষ্টা এবং মার্কেটিং বি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আলিফ মেহরাবসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।