চবির নতুন রেজিস্ট্রার কামরুল হুদা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হুদা।
শনিবার উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তাকে বিশ্ববিদ্যালয়ের ১৮তম রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি) মো. ফরহাদ হোসেন খান।
কামরুল হুদা রোববার তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নেবেন।
বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ রেজিস্ট্রার পদে গত দশ বছর ধরে চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে।
সর্বশেষ ১৯৯৫ সালে নিয়মিত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব থেকে অবসর নেন আবদুর রশিদ। এরপর থেকে রেজিস্ট্রার পদে পূর্ণাঙ্গ নিয়োগ দেয়া হয়নি।
এর আগে রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী ও অধ্যাপক মো. সফিউল আলমও ছিলেন ভারপ্রাপ্ত।
গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য উফতেখার উদ্দিন চৌধুরী।
তার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রক্টর, সহকারী প্রক্টরসহ রেজিস্ট্রারের মত গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হল।
