চট্টগ্রাম ভেটিরিনারিতে নতুন ভিসি
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ। এর আগে তিনি সিভাসু’র পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক গৌতম এর আগে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং এনিম্যাল সায়েন্স ও নিউট্রিশন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।
তিনি সিভাসু’র শিক্ষক সমিতিতে তিন বার সভাপতি নির্বাচিত হন।
গৌতম বুদ্ধ ১৯৬৩ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে বিএসসি এনিম্যাল হাজবেন্ড্রি (স্নাতক) ও একই বিষয়ে ১৯৮৬ সালে এমএসসি ডিগ্রি নেন।
তিনি ২০০৮ সালে হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী ও ২০১২ সালে পোল্ট্রি নিউট্রিশনের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।
