২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সচলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

ছাত্রলীগের দুই পক্ষের পাল্টপাল্টি অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সচলের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 08:36 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে চেরাগী পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ মিছিলের পর সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা অবরোধের এক সপ্তাহ পার হলেও প্রশাসনের ‘নির্বিকার’ ভূমিকার সমালোচনা করেন।

“প্রশাসন ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে জিম্মি। এই অবরোধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনই দায়ী,” বলেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশিদুল সামির।

অবরোধ বন্ধ করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষায় প্রশাসনকে ছাত্রলীগের অবরোধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানায় প্রগতিশীল ছাত্রজোট।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রবাল মজুমদার, ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাত জোনায়েদও বক্তব্য রাখেন।