২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু বুধবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস বুধবার শুরু হচ্ছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:10 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কর্তৃপক্ষ জানায়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ জানান, ৬টি অনুষদের ১৬টি বিভাগের প্রথম বর্ষে এবার ভর্তি হয়েছেন এক হাজার ২৩৪ জন শিক্ষার্থী।

বুধবার সবগুলো বিভাগের ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।

২০১১ সালের ২৪ জানুয়ারি জিলা স্কুলের একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।