২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির প্রথমবর্ষের ক্লাস শুরু ১০ মার্চ থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১০ মার্চ থেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 03:01 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের সেশন জটের কথা চিন্তা করে ক্যাম্পাস খোলার দিন ১০ মার্চ থেকেই প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২২ থেকে ২৭ জানুয়ারি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এখনো বেশিরভাগ বিভাগে ভর্তি প্রক্রিয়া শেষ হয় নি।

এ ব্যাপারে ইলিয়াস হোসেন বলেন, ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের দিকে। ১০ তারিখের মধ্যে সব বিভাগের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

বর্ধিত ফি ও সান্ধ্য কোর্স বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আগামী ১০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে।