২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থসাউথে বিজ্ঞাপনচিত্র প্রতিযোগিতার কর্মশালা শনিবার

চতুর্থ বারের মতো আন্ত: বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞাপনচিত্র তৈরি ও বিপণন কৌশল প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 12:08 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ‘ইয়ং এন্ট্রেপ্রেনিউরস সোসাইটির’ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনকৃত দলগুলো নিয়ে শনিবার দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালা শেষে ২৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতার প্রথম রাউন্ড এবং ২৮ ফেব্রুয়ারি কর্মশালার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী ৫ মার্চ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যাতে অংশ নেবে প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা ১৫টি দল।

‘আন্ত: এনএসইউ অ্যাড মেকার’ শীর্ষক এই প্রতিযোগিতার অনলাইন মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।