২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের ৩৬তম সম্মেলন শনিবার

ছাত্র আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৬তম জাতীয় সম্মেলন শনিবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 12:51 AM

Updated : 22 Aug 2022, 05:43 PM

‘রুখবো শিক্ষা বৈষম্য, সাম্প্রদায়িক-সাম্রাজ্যবাদী আগ্রাসন, গড়বোই স্বদেশ মুক্তিযুদ্ধের চেতনায়’ স্লোগান নিয়ে এবারের সম্মেলন করছে ছাত্র সংগঠনটি। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিল্পী কাইয়ূম চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন।

শুক্রবার ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশের পর একটি শোভাযাত্রা বের করা হবে, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এরপর বিকেল ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষকের অংশগ্রহণে আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কেন্দ্র মিলনায়তনে সংগঠনটির কাউন্সিল  হবে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই ছাত্র সংগঠন ১৯৬২ সালের সামরিক শাসক আউয়ূব বিরোধী আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।