জাতীয় বিশ্ববিদ্যালয়: ৭-৯ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থগিতকৃত এসব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.nubd.info ও www.nu.edu.bd-এ জানানো হবে।
এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
