২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজে ডিসি-ইউএনও হবেন গভর্নিং বডির সভাপতি

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজে গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 05:57 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় (অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি) সংশোধন সংবিধি ১৯৯৮ অনুসারে উপাচার্যের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেসব কলেজে সংসদ সদস্য অথবা তার মনোনীত প্রতিনিধিগণ গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্বরত আছেন, এখন থেকে ওইসব কলেজে  সভাপতি হিসেবে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে ইউএনওদের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

তবে, প্রযোজ্য ক্ষেত্রে সভাপতির প্রতিস্বাক্ষরে বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তনের আবেদন জমা হলে নতুন করে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দেয়ার বিষয়ে বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।