২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিভাগের পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড শাবিতে

চতুর্থ বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের সিলেট বিভাগীয় প্রতিযোগিতা হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 08:45 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার প্রতিযোগিতার সদস্য সচিব অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ ডিসেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতার রেজিস্ট্রেশন করা যাবে www.bdpho.org ঠিকানার ওয়েবসাইটে গিয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অলিম্পিয়াডে বিভাগের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ পাবে।

ক্যাটাগরি ‘এ’ তে সপ্তম ও অষ্টম শ্রেণি, ক্যাটাগরি ‘বি’তে নবম ও দশম শ্রেণি এবং ‘সি’তে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

মেধা তালিকায় থাকা প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডের জন্য মনোনীত হবে।

এছাড়াও তাদেরকে সার্টিফিকেট ও মেডেল দিয়ে পুরস্কৃত করার পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেককে  সার্টিফিকেট প্রদান করা হবে।