২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ভুল সিলেবাসে জেএসসি পরীক্ষা

পিরোজপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার একটি কেন্দ্রে গত বছরের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 08:29 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রের ২০ জন শিক্ষার্থীর পরীক্ষা ২০১৩ সালের সিলেবাস অনুযায়ী না হয়ে ২০১২ সালের সিলেবাস অনুযায়ী নেয়া হয় বলে জানান স্কুলটির প্রধান শিক্ষিকা শম্পা রানী রায়।

তিনি বলেন,  ভুল ধরা পরার সঙ্গে সঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি পৃথক বস্তায় উত্তরপত্রগুলো সিলগালা করে বোর্ডে পাঠাতে বলেছেন বলেও জানান। 

এ বিষয়ে তিনি আর কিছু জানাতে পারেননি।