২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএসটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এইচ এম ইসহাক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল ও বিবিএ’র শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়ায় আমরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের এক শিক্ষার্থীকে মারধর করে বিবিএ অনুষদের শিক্ষার্থীরা। এর জের ধরে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিথুনকে মারধর করে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ছাত্ররা।

এরপর ক্যাম্পাসে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুর রউফ জানান, সকালে মারামরির পর তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। এরপর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

মেডিকেল ইন্সটিটিউট হিসেবে প্রতিষ্ঠা পাওয়া ইউএসটিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় ১৯৯২ সালে। এর পাঁচটি অনুষদে শিক্ষার্থী সংখ্যা বর্তমানে প্রায় চার হাজার।

প্রয়াত জাতীয় চিকিৎসক অধ্যাপক নুরুল ইসলাম এর প্রতিষ্ঠাতা ও সর্বশেষ উপাচার্য ছিলেন।