২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

জামায়াতের হরতালের মধ্যেও সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 12:54 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

Image
জাতীয় বিশ্ববিদ্যালয়: হরতালেও পরীক্ষা চলবে

জাতীয় বিশ্ববিদ্যালয়: হরতালেও পরীক্ষা চলবে

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সোমবার ২০১২ সালের বিএড (অনার্স) পার্ট-২ পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ীই হবে।

পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে বলেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায়ের জন্য সোমবার দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে দলটি।