২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাজউদ্দীন আহমদ শান্তি পদক পেলেন সাবরিনা

স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলের জন্য তাজউদ্দীন আহমেদ শান্তি স্বর্ণপদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সাবরিনা আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

এছাড়া এদিন তাজউদ্দীন আহমদ বৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শান্তি স্বর্ণপদক বিজয়ী সাবরিনাকে বেছে নেয়া হয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ২০১১ সালে স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলের জন্য। আর ক্লাসে নিয়মিত উপস্থিতির জন্য একই বিভাগের শিক্ষার্থী আদিবা সুলতানা মীম বৃত্তি লাভ করেন।

আর রচনা প্রতিযোগিতায় পুরস্কার দেয়া হয় পাঁচ জন শিক্ষার্থীকে।

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় এবং কোষাধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সংসদ সদস্য ও তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য সিমিন হোসেন রিমি প্রমুখ বক্তব্য দেন।