পুনঃনিরীক্ষণে হাজার এসএসসি শিক্ষার্থীর ফল পরিবর্তন
মাধ্যমিকের ফল পুনঃনিরীক্ষণে এবার সারা দেশে ৯১৫ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
বিভিন্ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই তথ্য জানতে পেরেছে।
রোববার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
এই বছর আটটি সাধারণ বোর্ডের অধীনে ঢাকা বোর্ডে ৪২৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৮৭, রাজশাহীতে ১০৬, বরিশালে ৩৩, কুমিল্লায় ৬৯, সিলেটে ২৩, যশোরে ৭২ এবং দিনাজপুর বোর্ডে ৬০ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে ৩০ জন এবং কারিগরি বোর্ডে ১১ শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।
ফল প্রকাশের দিন থেকে পরবর্তী ১০ দিন শিক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
এবছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৫৪ হাজার ৭৭৮ জন পাস করেছে, পাসের হার ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
