পুনঃনিরীক্ষায় বরিশালে এসএসসিতে আরো ৯ শিক্ষার্থী পাস
বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষায় আরো ৯ জন পাশ করেছে।
সোমবার প্রকাশিত ফলাফলে এই বোর্ডে মোট ৩৩ জনের ফলাফলে পরিবর্তন আসে বলে জানান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি বলেন, পুনঃনিরীক্ষণে ৯ জন নতুন করে পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে আরো ৫ জন।
তিন হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল।
এর আগে গত ৯ মে প্রকাশিত ফলাফলে বরিশাল বোর্ডে পাশের হার ছিল ৮৮ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া তিন হাজার ৫১৪ শিক্ষার্থী পেয়েছিল জিপিএ-৫।
শিক্ষাবোর্ডটি থেকে এ বছর পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৫৭৬ শিক্ষার্থী। পাস করে ৫৬ হাজার ৩৮৪ জন।
