২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে রকীব উদ্দীন আহমদ সভাপতি ও রাশিদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ৩৩ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সদ্যবিদায়ী সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী এতে সভাপতিত্ব করেন।

অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা এই সময়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উপস্থাপনের মধ্য দিয়ে সভা শুরু হয়।

কার্যনির্বাহী কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হন মুনিরা খান।