ইবির ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এইচ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার দুপুরে আইন ও শরীয়াহ অনুষদভুক্ত এই ইউনিটের ফল প্রকাশ করা হয় বলে কর্তৃপক্ষ জানায়।
ইউনিট সমন্বয়কারী ড. শাহজাহান মণ্ডল বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল আইন ও শরীয়াহ অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ড থেকে পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.iubd.net / www.iu.ac.bd থেকেও ফল জানা যাবে।
