২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুবিবেচনা’ প্রত্যাশা নাহিদের

এসএসসি পরীক্ষার দিনগুলোতে রাজনৈতিক দলগুলো কর্মসূচি দেয়ার ক্ষেত্রে ‘দায়িত্বশীল’ হবে বলে প্রত্যাশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 08:11 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

রোববার সকালে এবারের এসএসসি পরীক্ষা শুরুর পর আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “পরীক্ষা চলাকালে রাজনৈতিক দলগুলো যথেষ্ট বিবেচনাপ্রসূত কাজ করবে বলে আমি মনে করি।”

“ভবিষ্যৎ প্রজন্মের গড়ে ওঠার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতামূলক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই।”

দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে সকাল ১০টায়  একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে ।

প্রথম দিন বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হয়।

বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে।

৫ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। খাতা দেখা শেষে মে মাসেই ফল প্রকাশ করার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।

পুরনো খবর:

মাধ্যমিকে বসেছে ১৩ লাখ শিক্ষার্থী