সমাপনী: চট্টগ্রামে প্রাথমিকে জিপিএ ৫ বেড়ে দ্বিগুন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় এ বছর ৯৬ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় এ বছর ৯৬ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন হয়েছে।
চট্টগ্রাম জেলায় এ বছর মোট এক লাখ ২৮ হাজার ৬০ জন শিক্ষার্থী প্রথামিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৫২ জন ছাত্র এবং ৬৯ হাজার ৮০৮ জন ছাত্রী।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, এবছর পূর্ণ জিপিএ, ৫ এ ৫ পেয়েছে ১১ হাজার ৫০৬ জন যেখানে গত বছর পাঁচ হাজার ৭৫৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল।
এবছর চার হাজার ৫২৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং পাঁচ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান তিনি।
এদিকে, চট্টগ্রাম মহানগরীর ছয়টি থানায় ৩৭ হাজার ৩৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে ১৯ হাজার ৫১৫ জন ছাত্রী এবং ১৭ হাজার ৮৭৬ জন ছাত্র।
নগরীতে এবছর জিপিএ ৫ পেয়েছে সাত হাজার ১৩৫ জন। গত বছর সর্বোচ্চ এ ফল অর্জন করেছিল তিন হাজার ২০০ জন।
