২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির অষ্টম সমাবর্তন ৯ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন আগামী ৯ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন আগামী ৯ ডিসেম্বর। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়েজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, এবার সমাবর্তনে অংশগ্রহণের জন্য সাত হাজার ২১ জন এমফিল, পিএইচডি, এমবিবিএস, স্নাতকোত্তর (মাস্টার্স) অজর্নকারী আবেদন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন ৬৩৮ জন। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকার এম এ বারী বলেন, আগামী ৭ ডিসেম্বর বিকাল ৩টা থেকে রাত ৮টা এবং পরদিন সকাল ৮টা থেকে রাত ৮টা’র মধ্যে সমাবর্তনের পোশাক (গাউন, হুড ও ক্যাপ) ও আনুষঙ্গিক দ্রব্যাদি সংগ্রহ করতে বলা হয়েছে। নিবন্ধিত সকল øাতক গ্র্যাজুয়েট পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং স্নাতকোত্তর গ্র্যাজুয়েট নিজ নিজ বিভাগ থেকে এগুলো সংগ্রহ করবেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক নূরুল্লাহ, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, নিবন্ধকার অধ্যাপক এম এ বারী, জনসংযোগ প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রসহ সমাবর্তন আয়োজনকারী কমিটির সদস্যবৃন্দ। ১৯৫৩ সালের ৬ জুলাই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৭০ সালে ষষ্ঠ, আরো আঠাশ বছর পর ১৯৯৮ সালে সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৭ ঘ.