২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুবির জমি বিক্রি, ভিসির বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জমি বিক্রির ঘটনায় উপাচার্যসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

খুলনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জমি বিক্রির ঘটনায় উপাচার্যসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। বুধবার তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সভাপতি প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী তদন্ত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক প্রফেসর আব্দুল মান্নানের কাছে জমা দেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. সাইফুদ্দিন শাহ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জহুরুল হক (এলপিআরে), উপ-রেজিস্ট্রার (ভূমি ও নিরাপত্তা শাখা) মো. আলী আকবর (সাময়িকভাবে বরখাস্ত) এবং খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষিকা মমতাজ জামান চম্পার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে বলে জানান তদন্ত কমিটির প্রধান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জমি ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগের তদন্ত করতেই এ কমিটি গঠন করা হয়েছিল। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হয়েও তার ওপর অর্পিত দায়িত্ব ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন। জহুরুল হক এবং আলী আকবর জমি ভরাট কাজে সরাসরি যুক্ত ছিলেন এবং প্রধান শিক্ষিকা চম্পা জমি কিনে অপরাধ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৫৮ ঘ.