রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভর্তি পরীক্ষার আবেদন ৪ অক্টোবর শুরু হবে। শেষ হবে ১৮ অক্টোবর।
মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী।
তিনি বলেন, ৪ অক্টোবর বিকাল ৫টা থেকে ভর্তি আবেদন শুরু হবে। ১৯ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে।
চলতি শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৬০টি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাক্টশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি (মোট ৯০টি) আসন বাড়ানো হয়েছে। সে হিসাবে বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা হয়েছে ৬৬৫।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.ruet.ac.bd এবং www.admission-ruet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৪৫ ঘ.
bdnews24