২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে প্রতি আসনে লড়বে ৩৭ ভর্তিচ্ছু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার প্রতি আসনের বিপরীতে ‘ভর্তিযুদ্ধে’ অবতীর্ণ হচ্ছেন গড়ে প্রায় ৩৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 04:11 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার প্রতি আসনের বিপরীতে ‘ভর্তিযুদ্ধে’ অবতীর্ণ হচ্ছেন গড়ে প্রায় ৩৭ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, শনিবার রাত ১২টায় ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে। তবে কোনো ধরনের সমস্যা দেখা দিলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তা সমাধান করা যাবে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর রেকর্ড সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন ফরম জমা দিয়েছে। ৬ হাজার ৩৩৯টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ২ লাখ ৩৬ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী। গতবছর আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৮ হাজার ১৪৪ জন। এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিটে। এ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬২ ভর্তিচ্ছু। এছাড়া ‘ক’ ইউনিটে প্রতি আসনের বিরপীতে ৪১, ‘খ’ ইউনিটে ১৮, ‘গ’ ইউনিটে ৪৪, এবং ‘চ’ ইউনিটে ৩৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এ বছর তৃতীয়বারের মতো ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করেছে ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন ও ভর্তির সব তথ্য বিশ^বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.admission.uivdhaka.edu) পাওয়া যাচ্ছে। ১২ অক্টোবর বিজ্ঞানের শিক্ষার্থীদের ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবার ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৯ অক্টোবর ‘খ’ ইউনিট (মানবিক), ২৩ নভেম্বর ‘গ’ ইউনিট (ব্যবসায় শিক্ষা), ৯ নভেম্বর ‘ঘ’ ইউনিট (বিভাগ পরিবর্তন) এবং ১৬ নভেম্বর ‘চ’ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৫ ঘ.