২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে সাংবাদিক পেটাল ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠক ছাত্রলীগের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

জগন্নাথ বিশ্ব^বিদ্যালয়, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠক ছাত্রলীগের বিরুদ্ধে। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি দোকানে ফটোকপি করা নিয়ে তর্কাতর্কির জের ধরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। দৈনিক দিনের শেষে পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গোলাম মোস্তফা ও দেশ জনতার প্রতিনিধি এসএম আল আমিনকে মারধর করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনের পক্ষের কর্মী টুটুল ও পাভেল। টুটুল ও পাভেল ইতিহাস বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেক যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন বলেন, “দুই সাংবাদিকদের পিটুনি দেয়ার কথা জানতে পেরে দুই পক্ষকে নিয়ে প্রক্টরের কক্ষে বসে বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিলাম। তবে প্রস্তাব না মেনে টুটুল, পাভেল ও তাদের বন্ধুবান্ধবদের নিয়ে আবারও দুই সাংবাদিককে মারধর করে।” বিষয়টির সুষ্ঠ সমাধান করা হবে বলে জানান নিজামউদ্দিন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪৩৯ ঘ.