পবিপ্রবি, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে øাতকে ভর্তির আবেদনপত্র ৭ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ নভেম্বর বিকাল সাড়ে ৪টার মধ্যে অনলাইনে ভর্তির আবেদনপত্র পূরণ ও জমা দেওয়া যাবে। লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষা হবে ১ ডিসেম্বর।
এ বছর বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে মোট ৫৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pstu.ac.bd/admission) থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬১৯ ঘ.
bdnews24