২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর বাড়িতে বুয়েট শিক্ষকরা

অচল বুয়েট সচল করার উদ্যোগে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 05:50 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অচল বুয়েট সচল করার উদ্যোগে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার রাত সোয়া ১১টার দিকে মন্ত্রীর সরকারি বাড়িতে যান শিক্ষক সমিতির নেতারা। সেখানে বৈঠক চলছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক সমিতির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ জন সদস্য উপস্থিত রয়েছেন। এর আগে রাতে শিক্ষক সমিতি নিজেরা বৈঠকে বসে। রাত সাড়ে ৯টায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শিক্ষক সমিতি জরুরি বৈঠকে বসেছি। পরে আপনাদের সঙ্গে কথা বলব।” সোমবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সদস্যদের বৈঠকে ডাকেন শিক্ষামন্ত্রী। এরপর শিক্ষক সমিতি জরুরি বৈঠক করে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩৪৬ ঘ.